ছাতক প্রতিনিধি
ছাতকে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব পালন করা হয়ছে। জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর মধ্যে সকাল ৭ টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়।
নগর পরিক্রমার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। শহরের আখড়া প্রাঙ্গনে সকাল ১১ টায় শিশুদের হাতের সুন্দর লেখা প্রতিযোগীতা, বিকেলে গীতা পাঠ, সন্ধ্যায় পুরস্কার বিতরনী সভা ও রাতে ভক্তিমুলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগর পরিক্রমায় অংশ নিতে নামহট্ট সংঘ(ইসকন), সৎসংঘ, রামকৃষ্ণ সেবাসংঘসহ সনাতন ধর্মীয় বিভিন্ন সংঘের ব্যানারে হিন্দু নারী-পুরুষ, শিশু-কিশোর আবাল-বৃদ্ধ বনিতা নগর পরিক্রমায় অংশ নেয়।
সন্ধ্যায় জন্মাষ্টমী
মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায়ের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক শিমুল দত্ত ময়নার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, ছাতক তথা বৃহত্তর সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস বহু প্রাচীন। সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসের হাত ধরেই এখনো ছাতক তথা সিলেট অঞ্চলের মানুষ ধর্ম-বর্ন নির্বিশেষে সানন্দে জীবন-যাপন করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অক্ষুন্ন রাখতে সকল ধর্মের মানুষের প্রতি তিনি আহবান জানান। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক বাজারস্থ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ হিমাদ্রী শেখর গোস্বামী মহর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারণ সম্পাদক বাবুল পাল, আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক নিতাই রায়। বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন পাল, সহ-সভাপতি নেপাল চন্দ্র পাল,সহ-সাধারণ সম্পাদক দুলন তরফদার, অর্থ সম্পাদক চম্পু দত্ত, সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, প্রচার সম্পাদক সঞ্জয় কর প্রমুখ।
এসময় মৃদুল কান্তি দাস মিন্টু, অমর দেবনাথ, গোবিন্দ ঘোষ, নারায়ন পাল, আশীষ আচার্য্য, সুমন দাস, সাগর তালুকদার, পিংকু দাস, প্রনব দাস মিঠু, রাজন দাস, সুশেন দে, রতন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।