ছাতক প্রতিনিধি
ছাতকে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও সরকারী কার্যক্রম পরিদর্শন এবং জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান’, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, সাব-রেজিষ্ট্রার আব্দুল করিম ধলা মিয়া, ছাতক সরকারী অনার্স-ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম প্রমুখ।
দিনের বিভিন্ন কর্মসূচীর মধ্যে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার(ভূমি)’র কার্যালয়, পৌরসভা কার্যালয়, সদর ইউনিয়ন ভূমি অফিস ও বুড়াইরগাঁও অরুণোদয় গুচ্ছগ্রাম পরিদর্শন করেন।
বিকেলে আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে বৈঠক ও প্রকল্প পরিদর্শন করেন তিনি।
ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গুচ্ছগ্রামের ১০ বাসিন্দাকে ১০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়। পরে তিনি গুচ্ছগ্রামে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসব কর্মসূচীর ফাঁকে বিভাগীয় কমিশনার ভূমি অফিস প্রাঙ্গণে ও পৌরসভা কার্যালয় আঙ্গিনায় বৃক্ষ রোপনে অংশ নেন।