- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন

ছাতক প্রতিনিধি
ছাতকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারি ও বেসরকারিভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তোবক অর্পণ করেন।
এদিকে পৌরসভার চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরীসহ পৌর কর্মকর্তা—কর্মচারীবৃন্দ। এসময় উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আশিকুল ইসলাম, সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহির চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, সুন্দর আলী, আবু বক্কর সিদ্দিক, আব্দুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া, আব্দুল মছব্বির, মুরাদ হোসেন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আফজাল আবেদীন আবুল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নিজাম উদ্দিন বুলি, আওয়ামী লীগ নেতা চান মিয়া চৌধুরী, মুশাহিদ আলী, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, মাফিজ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা—কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া সহ মুক্তিযোদ্ধাবৃন্দ।


অপর দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতক পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন—সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পৌর সচিব খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, নাজিমুল হক, সাবেক কাউন্সিলর ধন মিয়া, সুদিপ দে, প্রমুখ। এসময় পৌরসভার কর্মকর্তা—কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলয় ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী এবং তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী বলয় পৃথক শোক র‌্যালি ও আলোচনা সভা করেছেন। শহরের পুরাতন কাষ্টম রোড এলাকা থেকে মুহিবুর রহমান মানিক এমপির নেতৃত্বে উপজেলা ও পৌর আওয়ামী লীগের একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শোক সভায় মিলিত হয়। পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, ভাইস চেয়ারম্যান আবু আবু সাদাত লাহিন, হৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী প্রমুখ।
এদিকে শহরের মন্ডলীভোগস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আশিক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রেজা মিয়া তালুকদার, শাহিনুর রাজা চৌধুরী, কবির মিয়া, প্রনয় কুমার আচায্যর্ মুন্না, সুন্দর আলী বুলবুল, হাফিজ রুহুল আমিন চৌধুরী, বাবুল পাল, শিখা দে প্রমুখ।

  • [১]