- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বিভিন্ন সংগঠন

ছাতক প্রতিনিধি
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ছাতকে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও  ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
গনেশপুর মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মাও. ইমাম উদ্দিন, মাও. আকিক হোসাইন, মাও. ফজলুর রহমান, মাও. আক্তার হোসেন, মাও. দ্বীন মোহাম্মদ, মাও. আবু বক্কর সিদ্দিক, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, মাও. ফরিদ আহমদ. কাজি মাও. ইয়াহইয়া চৌধুরী, মাও. বশির আহমদ, মাও. মুহিবুর রহমান, মাও. আব্দুল কাদির, মাও. আবুল খয়ের, মাও. আজাদ মিয়া, মাও. আব্দুল মছব্বির, মাও. আবুল কালাম, মাও. বদরুল আলম, মাও. হাফিজ নুরে আলম, মাও. মঞ্জুর আলম, মাও. জামিল আহমদ, মাও. জামিলুর রহমান চৌধুরী, মাও. ইসলাম উদ্দিন, মাও. ফখরুল ইসলাম, হাফিজ সিদ্দিক আহমদ, সিরাজুল ইসলাম, আব্দুল মুনিম মামনুন, শওকত আহমদ, শামছুল ইসলাম, এনাম আহমদ, আশিদ আলী মেম্বার, মুফতি মাও. নোমান, মাও. শওকত প্রমুখ।
১,২ ও ৩নং ওয়ার্ডবাসী
বিকেলে পৌর শহরের ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসী উদ্যোগে মুসলিম তৌহিদি জনাতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কারখানার ট্রান্সপোর্ট ঘাট থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ও নোয়ারাই এলাকা প্রদক্ষিণ করে ট্রান্সপোট ঘাটে এসে শেষ হয়।
ইসলামপুর তালামিয
তালামিযে ইলালাম ইসলামপুরের উদ্যোগে রোহিঙ্গা মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ারিছ আলীর সভাতিত্বে ও সাইফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন, আব্দুস সোবহান, ইলিয়াছ আলী, সোনাফর আলী, মাদ্রাসা সুপার সেলিম আহমদ, আব্দুল বাছিত, ইমাম উদ্দিন, তোফায়েল আহমদ মিনার, আব্দুল মোছাব্বির, মুযহিবুর রহমান ওসমান, আল আমিন প্রমুখ।

  • [১]