ছাতক প্রতিনিধি
ছাতকে আরমান স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার মাহফিল শুক্রবার শহরের বাগবাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে মসজিদের মুতাওয়ালী হাজী মনিরুল ইসলাম, তেরা মিয়া চৌধুরী, হাজী আচ্ছা মিয়া, শিল্প উদ্যোক্তা ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন, ছাতক পাথর সমিতির সভাপতি হাজী জয়নাল চৌধুরী, ব্যবসায়ি ফজলু মিয়া চৌধুরী, হাজী সামছ উদ্দিন, মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, হাজী মুক্তাদির মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাবেক পৌর কমিশনার রজনু আহমদ, ব্যবসায়ী ছালিক মিয়া, আলাউদ্দিন রুমেল, হুমায়ুন আহমদ সুহেল, সুলেমান মিয়া, বাকি বিলাহ, হাজী বাদল মিয়া, চান মিয়া, বুরহান উদ্দিন, মেহেদি হাসান সুনা মিয়া, আব্দুল আহাদ রাজু, ফখরুল আলম, সুহেল চৌধুরী, স্বপন চৌধুরী, নাসিম হোসেন, রুহেল আহমদ, সাব্বির হুসেন, হামদু মিয়া, কামরুল ইসলাম জাহেদ, ইলাদ মিয়া, জাবেদ আহমদ, মুরাদ আহমদ, আব্দুল মমিন, জাহেদ আহমদ, আব্দুল মুনিম মামনুনসহ বাগবাড়ী গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইমাম মাও. আব্দুর রহিম।
জাউয়া গরীব-দুঃখীর সেবা সংস্থা
ছাতকের জাউয়া গরীব-দুঃখীর সেবা সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার কৈতক মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভাপতি ফয়জুল হক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেছার উদ্দিনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৈতক হাসপাতালের প্রাক্তন ইনচার্জ ডা. আব্দুর রব ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, ইউপি সদস্য আব্দুর রহিম, আ.লীগ নেতা মাষ্টার দেওয়ান আবুল কালাম, ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন টুনু, কৈতক আলিফ যুব সমবায় সমিতির সভাপতি ফারুক আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি তারা মিয়া, সহ-সম্পাদক আবুল খয়ের, কোষাধ্যক্ষ শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক ইসলাম নুর, সদস্য সচিব আবুল কালাম, সদস্য রবিউল, জাহানুর রহমান, রাজা মিয়া, কালন মিয়া, ছায়াদ মিয়া, নাছিমা বেগম, আয়তেরা বিবি, মমিলা আক্তার শিপা, স্থানীয় আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, ওয়ারিছ আলী, তাজ উদ্দিন প্রমুখ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাও. আলী আশকর।
বিএনপি নেতা ও তার পরিবারের উদ্যোগে
কালারুকা ইউনিয়নের সাবেক মেম্বার, বিএনপি নেতা সুলেমান মিয়া ও তার পরিবারের উদ্যোে দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার শহরের সুলেমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আশিকুর রহমান আশিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, মাও. আব্দুল মালেক, আলতাবুর রহমান কাচা মিয়া, আরশ আলী মেম্বার, হাজী উস্তার আলী, হাজী সিরাজ উদ্দিন, বশির মিয়া মেম্বার, আবুল হোসেন, মনোহর আলী, সাজিদুর রহমান, সামছুল হক, আলা উদ্দিন, নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাউয়া ইউপির মেম্বার ও তার পরিবারের উদ্যোগে
জাউয়াবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম ও তার পরিবারের উদোগে শনিবার দোয়া ও ইফতার মাহফিল কৈতকস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছ্।ে ইফতার মাহফিলে কৈতক হাসপাতালের প্রাক্তন ইনচার্জ ডা. আব্দুর রব ভুঁইয়া, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, ইউপি সদস্য আব্দুল হক, আব্দুল কদ্দুছ সুমন, আঙ্গুর মিয়া, এসএম মাহমুদ, কাজী রুমেল মিয়া, সদস্যা মমতাজ বেগম, সাফিয়া বেগম, রিপ্রেজেন্টেটিভ আনিসুর রহমান, হাবিবুর রহমান, ইয়াজুল হক, আইয়ুব আলী, সিনিয়র ষ্টাফ নার্স আমেনা নাহিদ, আব্দুল গফুরসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. বদরুল ইসলাম।