- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বিভিন্ন সড়ক সংস্কারের আবেদন

ছাতক প্রতিনিধি
ছাতকে উপর্যুপরি তিন দফা বন্যায় গ্রামীণ রাস্তা-ঘাটের মারাত্মক ক্ষতি হয়েছে। বন্যার প্রবল স্রোতে বহু রাস্তা ভেঙ্গে অস্থিত্বহীন হয়ে পড়েছে। অসংখ্য রাস্তা ভাঙ্গাচুরা অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে গ্রামীণ জনগোষ্ঠি যোগাযোগ ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার কিছু-কিছু এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্থানীয় লোকজন সড়ক সংস্কার করতেও দেখা গেছে।
বৃহস্পতিবার ছাতক সদর ইউনিয়নের শ্যামপাড়া-কান্দিগাঁও সড়কের বিভিন্ন ভাঙ্গা অংশ সংস্কার করেছেন এলাকাবাসী। ছাতক সদর ইউনিয়নের বেশক’টি ভাঙ্গা রাস্তা পাকাকরন ও কয়েকটি ড্রেন নির্মাণের দাবি তুলে ২৬ জুলাই সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বরাবরে একটি লিখিত আবেদন দিয়েছেন ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওযার্ডের সদস্যা আফিয়া বেগম।
আবেদনে উল্লেখ করা হয়, ৩ দফা বন্যায় তার এলাকার রাস্তাঘাট ভেঙ্গে যাওয়া যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে সাধারন মানুষ। বহু কাচা-ঘরবাড়ি বন্যার কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবেদনে কমর আলী উচ্চ বিদ্যালয় থেকে কাজী হাটা গ্রাম পর্যন্ত রাস্তা পাকাকরণ, কাজী হাটা গ্রামের ব্রীজ থেকে কুনুয়ারা বেগমের বাড়ি রাস্তায় মাটি ভরাট, কাজী হাটা গ্রামের মনোহর আলীর বাড়ির সামন থেকে ফয়সল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ, মাটি ভরাট ও ১টি ড্রেন, কাজী হাটা ব্রীজ থেকে কাকুরা নদীর পার পর্যন্ত রাস্তা পাকাকরণ ও মাটি ভরাট, মুক্তিরগাঁও মাদ্রাসা থেকে কাকুরা নদীর পার পর্যন্ত রাস্তা পাকাকরণ, মাটি ভরাট ও ড্রেন নির্মাণ, কান্দিগাঁও হাজী আব্দুল খালিকের বাড়ি হতে কাকুরা নদীর পার পর্যন্ত রাস্তা পাকাকরণ, মাটি ভরাট ও ড্রেন নির্মাণ, রাতগাঁও পয়েন্ট হতে মল্লিকপুর মডেল স্কুলের রাস্তা পাকাকরণ ও মাটি ভরাট, তিররাই গ্রাম হতে কাকুরা নদীর পার পর্যন্ত রাস্তা পাকাকরণ, মাটি ভরাট ও ড্রেন নির্মাণ, মানসীনগর ব্রীজের মুখ হতে তিররাই গ্রামের সংযোগ সড়কে মাটি ভরাট ও ড্রেন নির্মাণের দাবি জানানো হয়।
পাশাপাশি বন্যায় তার এলাকার ক্ষতিগ্রস্থদের অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদানেরও দাবি জানান তিনি।

  • [১]