- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বিশ্ব মা দিবস পালন

ছাতক প্রতিনিধি
ছাতকে বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ডা. গোলাম মাওলা চৌধুরী, এসএসকেএস
পরিচালিত সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা।
সভা শেষে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ছাতক পৌরসভার উপকারভোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় ফ্রি হেলথ ক্যাম্প। এসএসকেএস পরিচালিত সূর্য্যরে হাসি ক্লিনিকের ডাক্তার গোলাম মাওলা চৌধুরী আগত মহিলাদের চিকিৎসাসেবা ও চিকিৎসা পত্র প্রদান করেন। পরে রোগীদের মাঝে ফ্রি ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

  • [১]