ছাতক প্রতিনিধি
ছাতকে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ ও ধর্ষিতার নগ্ন ছবি নিজ ফেইসবুকে ছেড়ে দেয়ার অভিযোগে নাঈম হাসান (১৮) নামের এক লম্পটকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ছাতক শহরের পশ্চিমবাজারস্থ একটি হোটেল থেকে লম্পট নাঈমকে আটক করা হয়। সে ছাতক সদর ইউনিয়নের চাইরচিরা গ্রামের আমিন মিয়ার পুত্র। গত মঙ্গলবার ছাতক থানায় ধর্ষিতার দায়েরী লিখিত অভিযোগের প্রেক্ষিতে ছাতক থানার এসআই সোহেল রানা তাকে আটক করেন।
অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের এক যুবতীর সাথে প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নাঈম। প্রেমের সম্পর্ক থেকে এক পর্যায়ে শারীরীক সম্পর্ক গড়ে তুলতে যুবতীর সাথে লম্পট নাঈম বিভিন্ন ছল-চাতুরীর আশ্রয় নেয়। তাকে বিয়ে করে ঘরে তুলার কথা বলে গত বছরের ১০জানুয়ারী রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবতীর বসত ঘরের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে নাঈম। এর পর থেকে একই প্রলোভনে যুবতীর নিজ বসতঘরসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ঘরে স্বামী-স্ত্রীর মতো নাঈম যুবতীর সাথে নিয়মিত শারীরীকভাবে মেলামেশা করে। বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে নঈম হাসান তার পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব শীঘ্রই পাঠাবে বলে চাতুরীর আশ্রয় নেয় নাঈম। এভাবেই প্রায় এক বছর ধরে যুবতীকে বিয়ের প্রলোভনে নিয়মিত ধর্ষণ করে সে। গত বছরের ১২ ডিসেম্বর যুবতীর মা-বাবা ঘরে না থাকার সুবাদে লম্পট নাঈম হাসান যুবতীকে ধর্ষণ করে তার কয়েকটি নগ্ন ছবি মোবাইল দিয়ে তুলে রাখে। ধর্ষিতার এসব নগ্ন ছবি পরদিন নাঈম তার ফেইসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয়। ধর্ষিতার মা-বাবা এলাকার লোকজনকে বিষয়টি অবহিত করলে স্থানীয় গণ্যমান্যদের ডাকে সালিশ-বৈঠকে এসে লম্পট নাঈম তার কু-কর্মের কথা স্বীকার করে যুবতীকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে আত্মগোপনে চলে যায়। নিরুপায় হয়ে ধর্ষিতা অবশেষে নিজে বাদী হয়ে লম্পট নাঈম হাসানের বিরুদ্ধে মঙ্গলবার ছাতক থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে। ছাতক থানার ওসি আশেক সুজা মামুন নাঈমকে আটকের কথা স্বীকার করেছেন।