- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকে বীর মুক্তিযোদ্ধা আনজব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুপিয়া গুচ্ছ গ্রাম মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়। আনজব আলী কুপিয়া গ্রামের মৃত জয়মুল্লাহ পুত্র। রবিবার রাত ১০টায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেলে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। যানাজায় সরকারী কর্মকর্তা, পুলিশ, মুক্তিযোদ্ধাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

  • [১]