ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সভায় সর্ব সম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
চাকুরী জাতীয়করণ, পদন্নোতি, ৫ ভাগ ইনক্রিমেন্ট, কর্মপন্থা নির্ধারণ, বৈশাখী ভাতা প্রদনসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে ফজল উদ্দিনের সভাপতিত্বে ও শিহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, তওফিকুর রহমান লদু, লুৎফুর রহামান, রানা চন্দ্র দাস, সেলিম আহমদ, খালিক মিয়া, সঞ্জিত দেব, ইলিয়াছ মিয়া, মাসুদ মিয়া, আজিজুর রহমান, প্রজেশ চন্দ্র দাস প্রমুখ।
সভা শেষে ফজল উদ্দিনকে সভাপতি ও শিহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট বেসরকারি মাধ্যমিক শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদ নামে উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি বিকাশ রঞ্জন তালুকদার, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক লুৎফুর রহমান, সহ-প্রচার সম্পাদক রানা দাস।