ছাতক প্রতিনিধি
ছাতকে ব্রয়লার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ও খামারি সমাবেশ সোমবার দিনব্যাপী শহরের রওশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। প্যারাগণ গ্র“পের আয়োজনে ও হুমায়ুন এন্টাপ্রাইজ পোল্ট্রি প্রোডাক্টসের সহযোগিতায় কর্মশালায় ফিলিফাইনী বিশেষজ্ঞ প্রশিক্ষক পোল্ট্রি খামারীদের প্রশিক্ষণ দেন।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাব্বার্ডের ভেটেরিনারি
ম্যানেজার ফিলিফাইনী নাগরিক ডা. রবার্ত এন সান্তোস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাব্বার্ডের আঞ্চলিক টেকনিকেল ম্যানেজার এহসানুল কবির, প্যারাগন ফিডের ন্যাশনাল মার্কেটিং ম্যানেজার সমিরণ দে।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পোল্ট্রি ফার্ম এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও ছাতকের হুমায়ুন এন্টারপ্রাইজ পোল্ট্রি প্রোডাক্টসের স্বত্বাধিকারী হুমায়ূন আহমদ সোহেল, উপজেলা পোল্ট্রি ফার্ম এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমদ, খামারি মাও. আব্দুল মতিন, বাবুল মিয়া, সুলতান আহমদ, জিয়াউর রহমান, খলিলুর রহমান প্রমুখ।
কর্মশালায় ইখতিয়ার হোসেন, শফিক মিয়া, মক্তসিম আহমদ, সুরুজ আলী, মেহেদী হাসান সোনা মিয়া, পাপ্পু আহমদ, সুহেল মিয়া, ছমিরুল ইসলাম, শামীম আহমদসহ শতাধিক পোল্ট্রি খামারিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় পোল্ট্রি লালন-পালন, খাবার ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।