- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত, থানায় অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতকে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই ছমরু মিয়া(৬৩) নামের এক বৃদ্ধ আহত হয়েছে। তাকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ছমরু মিয়া বাদী হয়ে ২২জুন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আপন বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী দুলা মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, আপন দু’ভাই দুলা মিয়া ও ছমরু মিয়ার মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইউতিমধ্যেই তাদের পিতা তোতা মিয়ার রেখে যাওয়া ঘর-বাড়ি ও জায়গা-জমি জবর দখল করে নিয়েছেন দুলা মিয়া। সম্প্রতি তাদের পৈত্রিক জায়গায় নির্মিত মসজিদ রকম ভুমিসহ চাচাতো বোন হালিমার জমি জবর দখল করে বিক্রির পায়তারা করলে এতে ছমরু মিয়া বাধা হয়ে দাঁড়ান। এ ঘটনায় ক্ষীপ্ত হয়ে বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ছমরু মিয়ার উপর হামলা চালায় দুলা মিয়া। তাকে মারপিট করার এক পর্যায়ে ছমরু মিয়ার মুখের দাঁড়িতে ধরে টানা-হেছরা করেন দুলা মিয়া। এসময় দাঁড়ি উপড়ে গিয়ে মারাত্মক আহত হন ছমরু মিয়া। এ ছাড়া অসামাজিক কার্যকলাপের ব্যাপক অভিযোগ রয়েছে প্রবাসী দুলা মিয়ার বিরুদ্ধে। লন্ডনে নেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক মহিলার সাথে অবধৈ মেলামেশা করার কথা অভিযোগে উলেখ করা হয়েছে।

  • [১]