ছাতক প্রতিনিধি
ছাতকের ভারতীয় মদসহ সুনীল দাস (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের দক্ষিণ বাগবাড়ি এলাকার পাটনীপাড়া থেকে তাকে মদসহ গ্রেফতার করা হয়। সুনীল পাটনী পাড়ার মৃত সুশীল দাসের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই কামাল হোসেন অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ তাকে গ্রেফতার
করেন। বৃহস্পতিবার সকালে তাকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।