- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ভারতীয় মদসহ বিক্রেতা আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে ভারতীয় মদ সহ রহিদ আলী (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নিজ বাড়ী থেকে মদসহ তাকে আটক করা হয়। রহিদ আলী উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেগাপাড়া গ্রামের মৃত তবারক আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আনোয়ার হোসেন অভিযান চালিয়ে রহিদ আলীর ঘর থেকে ১৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ তাকে আটক করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত রহিদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • [১]