ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প.প. কর্মকর্তা ডা. গোলাম মাওলার সভাপতিত্বে ও প্রধান সহকারী কর্মকর্তা আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ছাতক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, কেয়ার বাংলাদেশ’র প্রতিমা রানী, ব্র্যাক’র বুরহান উদ্দিন, বন্ধন’র প্রকল্প ম্যানেজার কামরুজ্জামান প্রমুখ।