ছাতক প্রতিনিধি
ছাতকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকেলে গোবিন্দগঞ্জে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ পরিচালক জাহাঙ্গির আলম।
বিএসটিআইর অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও তারিখবিহীন পন্যসামগ্রী বিক্রির অপরাধে তাওহিদা ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৪ হাজার, শাহ নুর আজিজ স্টোর থেকে ৩ হাজার, মিতালী ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৬ হাজার সাব্বির ফার্মেসী থেকে ৬ হাজার ও শাহ সুফী ফার্মেসী থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ফারুক আহমদ ও ছাতক থানার এসআই শফিকুল ইসলাম।