ছাতক প্রতিনিধি
ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সুনামগঞ্জ জেলা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক শহরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের সহকারী পরিচালক (এড চার্জ) ও জেলা কর্মকর্তা
জাহাঙ্গীর আলম।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ পরিপন্থী অপরাধে শহরের মিষ্টি মেলা থেকে ১৫ হাজার টাকা, বিক্রমপুর ভিজা মিষ্টি থেকে ১ হাজার টাকা, ঢাকা ভাগ্যরাজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে ৫ হাজার টাকা, সানি ডিপার্মেন্টাল ষ্টোর থেকে ২ হাজার টাকা, ভাই-ভাই হোটেল রেষ্টুরেন্ট থেকে ৫ হাজার টাকা, আপন হোটেল এন্ড সুইটমিট থেকে ৩ হাজার টাকা ও নিপা ফার্মেসী থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা আব্দুল খালেক খান, ছাতক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক ও ছাতক থানার এসআই সুহেল আহমদ অভিযানে উপস্থিত ছিলেন।