- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ বিষয়ক সেমিনার

ছাতক প্রতিনিধি
ছাতকে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ বিষয়ক এক সেমিনার বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ভোক্তা অধিকার আইন সম্পর্কে    
বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদপ্তর সিলেটের পরিচালক জাহাঙ্গির আলম। সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়রম্যান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আবুল হাসনাত, ছাতক প্রেসক্লাবের সভাপতি অর্থ সম্পাদক বিজয় রায়, অধ্যাপক ফখর উদ্দিন স্বপন প্রমুখ।
সেমিনারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি লাল মিয়া, ইউপি সদস্য সাজিমুল ইসলাম বাবুল, উপজেলা কর্মকর্তা অফিস সহকারী তপন তরফদার, ক্রিড়া সংগঠক কামরুজ্জামান, ব্যবসায়ীদের পক্ষে মোতাহের আহমদ, জামাল আহমদ, হুস্না আহমদ, নারায়ন দাস, উত্তম ঘোষ, আফতাব উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • [১]