- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ভোটার তালিকা হালনাগাদে সমন্বয় কমিটির সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমন্বয় কমিটির আহবায়ক মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক. প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রকৌশলী আবুল মুনসুর মিয়া, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, আনসার ভিডিপি  
 কর্মকর্তা আব্দুল মালেক, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশিদ, বিআরডিবি কর্মকর্তা মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আব্দুল মছব্বির, ইউপি সদস্য হুশিয়ার আলী, লিটন মিয়া প্রমুখ।

  • [১]