ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিয়ন নির্বাচনে ভোটের রাজনীতিতে হেরে গেলেন এমপি মুহিবুর রহমান মানিক ও উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। পক্ষান্তরে শতভাগ বিজয়ী হয়ে চমক দেখালেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এখানে আ.লীগের বিবদমান এমপি মানিক ও মেয়র কালাম পক্ষদ্বয়ের মধ্যে মনোনয়ন কাড়াকাড়িতে এমপি মুহিবুর রহমান মানিক বিজয়ী হলেও ভোটের রাজনীতে তিনি হয়েছেন পরাস্ত। পৌরসভার গন্ডি পেড়িয়ে বর্তমানে উপজেলায়ও এমপি মানিকের অংশে একটি বড় রকমের ভাগ বসিয়েছেন মেয়র কালাম। ফলে এমপি মানিকের বর্তমান জনপ্রিয়তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ইউনিয়ন নির্বাচনে ১৩ ইউনিয়নের মধ্যে ১০টি মনোনয়ন নিজের পক্ষে এনে দলের মধ্যে তার গ্রহন যোগ্যতার স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছিলেন এমপি। পক্ষান্তরে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রার্থনা করে মাত্র ৩টি নিয়েই সন্তোষ্ট থাকতে হয়েছে মেয়র কালাম চৌধুরীকে। কিন্তু প্রাপ্ত মনোনয়ন ছাড়াও উভয় পক্ষের একাধিক বিদ্রোহী নির্বাচনে অংশ নেয়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উভয় বলয়ের নেতারাই বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়ে কেউ জয়ী আবার কেউ পরাজিত হয়েছেন। ইউনিয়ন নির্বাচন ফলাফল বিবেচনায় এগিয়ে গেছেন কালাম-শামীম পক্ষ। বিদ্রোহীসহ ৫টি আসনে জয়লাভ করেছে কারাম-শামীম বলয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আ.লীগের এক সিনিয়র নেতা জানান, জননেত্রী শেখ হাসিনা এমপি মানিককে দিলেন ১০টি নৌকা, তিনি উপহার দিলেন ৭টি। পক্ষান্তরে মেয়র কালামকে দিলেন ৩টি নৌকা, তিনি উপহার দিলেন শতভাগ। একইভাবে ছাতক পৌরসভা নির্বাচনেও ভোটের রাজনীতিতে বার-বার এমপি মানিককে পরাস্থ করে আসছেন মেয়র কালাম। এদিকে ইউনিয়ন নির্বাচনে এমপি মানিক ও উপজেলা চেয়াম্যান অলিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ গন-মাধ্যমের কাছে তুলে ধরেছিলেন সিয়চাপইড় ইউনিয়নের আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন সাহেল। বিজয়ী হয়ে তিনি বলেন, নির্বাচনী এলাকায় অবস্থান করে এমপি নৌকার বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেছেন। বিভিন্ন উন্নয়নের প্রলোভন দেখিয়েও তিনি ভোটারদের আয়ত্ব করার চেষ্টা করেছেন। কিন্তু সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে তার ইউনিয়নের মানুষ উন্নয়নের নেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নৌকার প্রতি আস্তা রেখে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করেছে বিপুল ভোটে।
সদর ইউনিয়নের আ.লীগের নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, এখানে নৌকা ডুবাতে মরিয়া হয়ে উঠেছিলেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। প্রচারনার শেষ দিনে বাউসাবাজারে নির্বাচনী জনসভা করে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রকাশ্যে নৌকা প্রতীকের বিরোধিতা করেছেন। তারা নৌকা নয়- বিদ্রোহী প্রার্থীর ঘোড়া প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। কিন্তু তাদের মিষ্টি কথা এ ইউনিয়নের ভোটাররা সরাসরি প্রত্যাক্ষান করে নৌকার বিজয় নিশ্চিত করেছেন।
মানিক বলয়ের উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক ছানাউর রহমান ছানা গ্রুপিং রাজনীতি বিশ্বাস করেন না উলে¬খ করে বলেন, নেত্রী যাচাই-বাচাই করেই মনোনয়ন ও নৌকা প্রতীক বরাদ্ধ দিয়েছেন। নৌকা নিয়ে যারা বিজয়ী হয়েছেন তাদের তিনি অভিনন্দন জানান। আর যারা দলের সীদ্ধান্তের বাইরে বিদ্রোহী হয়ে জয়ী বা পরাজিত হয়েছেন তাদের ব্যপারে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।
মেয়র কালাম বলয়ের উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক আজমল হোসেন সজল জানান, তাদের অনুকুলে নেত্রী ৩টি মনোনয়ন প্রদান করেছেন। দেশরতœ শেখ হাসিনাকে আমরা শতভাগ ফলাফল উপহার দিয়েছি। বিজয়ী আ.লীগ বিদ্রোহীদের ব্যপারে নেত্রী সিদ্ধান্ত নেবেন।