ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্যান ও ঠেলা চালক সংগঠনের এক সভা সোমবার ছাতক বহুমুখী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হেলাল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য
রাখেন, আমীর আলী, খমির মিয়া, সুরুজ মিয়া, মান উল্লাহ, নাছির মিয়া, কানন সরকার, রশীদ মিয়া, লিলু মিয়া। সভায় শহরের ইয়াসমিন স-মিলের পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ের জন্য একটি টেবিল ও দুটি চেয়ার প্রদানের ঘোষণা দেন।
শাল্লায় ভূমিকম্পের ঝাঁকুনিতে গোবিন্দ্র চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিয়া সরকার নামে দশম শ্রেণীর এক ছাত্রী আহত হয়েছে। ভূমিকম্পের সময় এই ছাত্রী স্কুল থেকে বাসায় যাবার পথে সদর মাদ্রাসার সামনের পাকা রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে যায়। এসময় পাশের লোকজন তাকে শাল্লা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিন বলেন,‘ প্রিয়া নামের এই ছাত্রী ভূমিকম্পের ঝাঁকুনিতে পাকা রাস্তায় পরে মাথায় আঘাতের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল।’ এখন তার অবস্থা ভাল আছে বলে তিনি জানান।
তাহিরপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভূকম্পনের সময় সাধারণ মানুষজন তাদের বসত ঘর থেকে বেরিয়ে পড়েন।। ভূকম্পনের সময় তাহিরপুর বাজারে নব নির্মিত ৬ষ্ঠ তলা একটি ভবনের ভিতরের একটি দেয়াল খসে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার আলম মিয়া। তবে কেই হতাহত হয়নি বলেও তিনি জানান।
তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রিয়াজ হাসান বলেন,হাসপাতাল কমপ্লেক্সে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে তবে উপজেলাতে কোন ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায় নি।