- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৩ হাজার টাকা জরিমানা আদায়

ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি দোকান ও ১ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ছাতক শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
যথাযথ কাগজ-পত্র ও হ্যালমেট না থাকার কারণে মোটরসাইকেল আরোহী রহমতবাগ এলাকার আলী হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা, সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলার আপরাধে রাজু আহমদের ইলেকট্রনিক্সের দোকান থেকে ৩ হাজার, মন্টু দেবনাথে মোবাইলের দোকান থেকে ৩ হাজার, মূল্য বৃদ্ধির কারণে ইলিয়াস উদ্দিনের চালের দোকান থেকে ৫ হাজার এবং ইমামুল ইসলামের চালের দোকান (মিলন ট্রেডার্স) থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • [১]