ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত দু’দিন ১৬ টি মামলায় ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাতক শহর ও গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন। এ সময় সেনাবাহিনীর ক্যাপটেন ইয়াছিন সহ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।