- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি ব্যবসায়ি প্রতিষ্ঠান থেকে আটাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। গোবিন্দগঞ্জ পয়েন্টের ভিশন মেডিকেল সার্ভিস থেকে ২০ হাজার ও ফেয়ার ল্যাব থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ছাতক থানার এসআই সোহলসহ পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানের সাথে ছিলেন।

  • [১]