- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা ও ২০ কেজি পোনা মাছ জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। মাছবাজারে অভিযান চালিয়ে পোনা মাছ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২০ কেজি ওজনের ঘনিয়া মাছের পোনা জব্দ করেন। পরে জব্দকৃত পোনামাছ খারগাঁও মাদ্রাসার জন্য মাদ্রাসা শিক্ষক হাফিজ আমজদ আলীর হাতে তুলে দেয়া হয়। ওজনে কম দেয়ার অপরাধে সবজী ব্যবসায়ি রুমন মিয়ার কাছ থেকে ২ হাজার টাকা, প্যাকেটজাত পঁচা খেঁজুর বিক্রি ও সংগ্রহে রাখার অপরাধে ফল    
ব্যবসায়ি নীল মনি দাসের কাছ থেকে ২ হাজার টাকা এবং জবাই করার নামে মরা মুরগী বিক্রি ও সংগ্রহে রেখে গ্রাহকদের সাথে প্রতারণা করার অপরাধে পোল্ট্রি ব্যবসায়ি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, স্যানিটারী ইন্সপেক্টর ফারুক আহমদ, ছাতক থানার এসআই তরিকুল ইসলাম অভিযানের সাথে ছিলেন।

  • [১]