- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান।
রাস্তায় ভাঙ্গারী     মালামাল রেখে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আব্দুল বাছিত মালিকানাধীন মেশিনারীজ দোকান থেকে ৫ হাজার, কৃত্রিমভাবে ঔষুধের দাম বৃদ্ধি করায় আব্দুল হাফিজ আনোয়ারের ফার্মেসী থেকে ৫ হাজার ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে আবুল বশরের হোটেল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

  • [১]