- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি হোটেল থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও অস্বাস্থ্যকর ভাবে পরিবেশেন করা অপরাধে মঙ্গলবার বিকেলে শহরের রাজধানী হোটেল এন্ড রেস্তোরা থেকে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিনা ইয়াসমিন। অভিযান চলাকালে শহরের বিভিন্ন চাউলের দোকান ও আড়ৎ পরিদর্শন এবং কোনভাবেই   চালের মূল্য বৃদ্ধি না করার জন্য দোকান মালিক ও আড়ৎদারদের সতর্ক করেন তিনি।

  • [১]