- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মজনু মিয়াকে উপজেলা আ.লীগের সভাপতি করার দাবি

ছাতক প্রতিনিধি
ছাতকে আওয়ামীলীগের আসন্ন সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের এক মতবিনিমিয় সভা শহরের বাবলু সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র ওয়াহিদ মজনু’র সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ আলী, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার স্বারাজ দাস, আওয়ামীলীগ নেতা কবির আহমদ, সামছু মিয়া, মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়া, আব্দুল খালিক, মাস্টার নুরুল ইসলাম, মাহতাব হোসেন, সাবেক পৌর কমিশনার আফতাব উদ্দিন, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, কবির মিয়া, আব্দুল গফুর, আরশ আলী।
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু, আওয়ামীলীগ নেতা সমশের আলী, হাজী সুহেল মিয়া, আতাউর রহমান, আশিক মিয়া, আব্দুল্লাহ মিয়া, বখতিয়ার হোসেন, ফজল মাহমুদ, রুহুল আমিন, জামাল মিয়া, শ্রমিকলীগ নেতা জামিল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আল আমিন, গণযোগাযোগ সম্পাদক সুহেল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা অঞ্জন দাস, যুবলীগ নেতা তালেব আলী, হোসেন আহমদ, সামছুল ইসলাম, নুপুর দাস, টিটু দাস, পারভেজ আহমদ, জামাল আহমদ, আকবর আলী, ফারুক আহমদ, পয়ছল আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, দলের দুঃসময় থেকে এখন পর্যন্ত ছাতক উপজেলা আওয়ামী লীগকে সু-সংগঠিত রেখে রাজপথের অগ্রসৈনিকের ভূমিকা পালন করে আসছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ মজনু। আওয়ামীলীগ ও নৌকার পক্ষে কাজ করতে গিয়ে তিনি বিগত দিনে অনেক নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। আগামী সম্মেলনে সভাপতি পদে তৃণমুল আওয়ামীলীগের এ নেতার কোন বিকল্প নেই।

  • [১]