- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মদসহ বিক্রেতা গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে মদসহ রাসেল মিয়া(২২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের মাছবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দিরাই উপজেলার কান্দিগাঁও গ্রামের আমির উদ্দিনের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে মাছবাজার এলাকা থেকে ৮বেআতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ বিক্রেতা রাসেল মিয়াকে গ্রেফতার   করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

  • [১]