ছাতক প্রতিনিধি
ছাতকে মনিপুরী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বসন্ত রাসলীলা বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার ভোরে উপজেলার ইসলামপু ইউনিয়নের রাসনগর উত্তর পল্লী শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে এ উৎসব সম্পন্ন হয়। বসন্ত রাসলীলা উপলক্ষে সন্ধ্যায় মনিপুরী মিলনায়তনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব
সন্ত রাসলীলা উদযাপন কমিটির সভাপতি অমর কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন কুমার সিংহের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইউপি সদস্য লাল মিয়া, সদস্যা হেলিমা বেগম, সাবেক মেম্বার ফখরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শফিক আলী, মনিপুরী যুবকল্যাণ সমিতির কেন্দ্রিয় সভাপতি প্রদীপ কুমার সিংহ, মনিপুরী সমাজকল্যাণ সমিতির ছাতক শাখার সভাপতি নিশিকান্ত সিংহ, যুবলীগ নেতা কামরুল হাসান।
বক্তব্য রাখেন ব্রজেন্দ্র কুমার সিংহ, মন্টুরাজ সিংহ, নিরঞ্জন সিংহ, রতন সিংহ, েিনাদ সিংহ, নির্মল সিংহ, নীল সিংহ, রঞ্জিত সিংহ, রাম সিংহ, বিশ্বজিৎ সিংহ প্রমুখ। সভা শেষে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে শ্রীকৃষ্ণের বসন্তরাস লীলা অনুষ্ঠান শনিবার ভোর শেষ হয়।