- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মমতা চ্যারিটি ট্রাস্টের সুদবিহীন ক্ষুদ্রঋণ বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা মমতা চ্যারিটি ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সুদহীন ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী ছাতক ও দোয়ারার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বিতরণ করা হয়। ছাতক পৌরসভা, নোয়ারাই ইউনিয়নের   
রাজারগাও, ছনখাইড় এবং দোয়ারা উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পান্ডারগাও, উসাইরগাঁও গ্রামের ৮২জন দরিদ্র মানুষদের মাঝে ক্ষুদ্রঋণ হিসেবে সর্বোচ্চ ৫হাজার ও সর্বনিম্ম ৩হাজার টাকা করে বিনা সুদে ঋণ প্রদান করা হয়। গ্রামে-গ্রামে পৌঁছে  ঋণ প্রদান করেন ট্রাষ্টের পরিচালক ক্বারী আশরাফ হোসেন। এসময় তার সাথে স্থানীয় ট্রাষ্টের লোকজন ছাড়াও স্থানীয় লোকজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]