- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মহিলাসহ ২ গাঁজা বিক্রেতাকে জরিমানা

ছাতক প্রতিনিধি
ছাতকে মহিলাসহ দুই গাঁজা বিক্রেতাকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত গাঁজা বিক্রেতাদের কাছ থেকে এসব জরিমানা আদায় করেন। বুধবার রাতে শহরের শাহজালাল আবাসিক এলাকা থেকে গাঁজাসহ বিক্রেতা কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের কালা মিয়ার স্ত্রী পান্না বেগম(২৩) ও একই গ্রামের মৃত সমাদ আলীর পুত্র নজীব আলী(৩৬)কে গ্রেফতার করেন ছাতক থানার এসআই চম্পক দাম। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামান দুই গাঁজা বিক্রেতার কাছ থেকে মুছলেখাসহ ৪হাজার টাকা করে মোট ৮হাজার টাকা জরিমানা আদায় করেন।  

  • [১]