ছাতক প্রতিনিধি
ছাতকে হাসনাবাদ দারুল হাদিস মাদ্রাসার শায়েখুল হাদিস মাও. হাছন আলী স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাদ্রসায় স্থানীয় খাদিমুল ইসলাম পরিষদের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সংস্থার সভাপতি সাদিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাউয়া মাদ্রাসার মুহতামিম শায়েখ মাও. আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন, মাও. মোস্তফা কামাল চৌধুরী, মাও. আব্দুল কাদির, মাও. আব্দুল হাফিজ, মাও. শওকত আহমদ, মাও. ইসকন্দর আলী, মাও. আরিফুল হক ইদ্রিছ, মাও. ওসমান গনি, মাও. আশিকুর রহমান, মাও. আরব আলী, মাও. আকরাম হোসেন, মাও. ওমর ফারুক। বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম, অর্থ সম্পাদক নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ। এ সময় এমদাদ হোসেন সাদক আলী, সদরুল ইসলাম, আলতাব আলী, হাজী কদরুল ইসলাম, তাজ উদ্দিন, আমিনুল ইসলাম, আরশ আলী, জয়দুল হক, সুরুজ আলী, দুদু মিয়া, কলমদর আলী, ফারুক মিয়া, মাও. আব্দুস শুকুর, হাজী আরশ আলী, মইন উদ্দিন, ইব্রাহিম আলী, বাহা উদ্দিন শাহী, জারাল উদ্দিন, মোহাম্মদ নোমান, সুজন মিয়া, জুবায়ের আহমদ, জামিল আহমদ, রাকিব আলী, হাজী সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, রহিম উদ্দিন, আব্দুল্লাহ, খছরু মিয়া প্রমুখ।