- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মাছ কেনা-বেচা নিয়ে সংঘর্ষে আহত ৬০

ছাতক ও জাউয়া প্রতিনিধি
ছাতকে মাছ কেনা-বেচা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ৬০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকেলে জাউয়া ইউনিয়নের বড়কাপন বাজারে বাদেশ্বরী ও বাগারাই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাদেশ্বরী গ্রামের আমির আলীর পুত্র মাছ বিক্রেতা আক্তার হোসেন ও বাগারাই গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র মাছ ক্রেতা সামছুল ইসলামের মধ্যে মাছ কেনা-বেচা নিয়ে দর কষাকষির এক    পর্যায়ে বাকবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টা ব্যাপি সংঘর্ষে মহিলাসহ উভয় গ্রামের অন্তত ৬০ ব্যক্তি আহত হয়।
গুরুতর আহত সামছুল হক (২৬), ফয়জুল হক (৩২), আতাউল হক (২৪), আশিক মিয়া (৫৫), সায়াদ মিয়া (৫০), আরজ আলী (৪৫), তাইবুর রহমান (২৫), ছায়ারুন নেছা (৩০), জিয়াউল হক (২০), ইমন মিয়া (১৮), জসিম উদ্দিন (৩০), নুরু মিয়া(৩৫), আক্তার হোসেন(২২), আছিম উদ্দিন(২৪), চান মিয়া(৬০), মিলন মিয়া(২০), আলী হোসেন(২৮), ফুলন মিয়া(৩০), ফজর আলী(৫৫), আব্দুল রজা(৫০), কাচা মিয়া(৫৫), আব্দুন নুর(৪০), সুজন মিয়া (৩৫), রহিমা বেগম(৩০), মাছমা বেগম(৫০), আমিরুল হক(৪৫), ফুরু মিয়া(৪৫), গুলু মিয়া (৪০) সহ অন্তত ৩৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবুল হাসনাত (২২), কবির হোসেন (১৮), কচির আলী (২৫), আনছব আলী (৩৫), হরমুজ আলী (২৫), আফরোজ আলী (৩৭), আইন উদ্দিন(২৮), রুহেল মিয়া(১৫), রূপবান বেগম(৩৫), হারুন মিয়া(৬০), শফিক মিয়া (৪৫), আনফর আলী(৪৮), দেলোয়ার হোসেন(২৮), মইন উদ্দিন(৩৫), তেরাবান বিবি (৪৮), আজিজুল হক(২৮), মন্নান মিয়া(৫০), মইনুল হোসেন (২৭), হালেমা বেগম (৫০) সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনসহ ইউপি সদস্য ও জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

  • [১]