ছাতক প্রতিনিধি
ছাতকে মাছ ধরতে গিয়ে লিংকন দাস(২০) নামের এক জেলে যুবকের সলিল সমাধি ঘটেছে। নদীর পানিতে নিখোঁজের প্রায় ৬ঘন্টা পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল। লিংকন দাস উপজেলার দোলারবাজার ইউনিয়নের সরিষপুর গ্রামের মৃত খোকন দাসের পুত্র। বুধবার বিকেলে মইনপুর এলাকায় বটেরখাল নামক নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বটেরখাল নদীতে জাল দিয়ে নৌকা যোগে মাছ ধরতে যায়
খোকন দাস। এক পর্যায়ে পা ফসকে নদীর পানিতে পড়ে তলিয়ে যায় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধারে নদীর পানিতে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। দুপুরে সিলেট থেকে আসা ফায়ারসার্ভিসের একটি ডুবুরী দল অনুসন্ধান চালিয়ে বিকেলে খোকনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। পরে তার পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হলে রাতেই তাকে সমাধি দেয়া হয়।