- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০কেজি গাজাসহ গ্রেফতার ৩

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ছাতকের বাগারাই এলাকা থেকে ১০কেজি গাঁজা উদ্ধার জড়িত ৩ গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাগারাই গ্রাম থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল  জাউয়াবাজার ইউনিয়নের বাগারাই গ্রামের মৃত হরমুজ আলীর পূত্র সামছুল ইসলাম ও একই গ্রামের মৃত তাহির আলীর দু’ পূত্র আফতাব আলী ও আলতাব আলী। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সোয়েব আহমদ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার ও আটক সামছুল ইসলামের বাড়ী থেকে বস্তা ভর্তি ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরিদর্শক সোয়েব আহমদ চৌধুরী বাদী হয়ে এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।

  • [১]