- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ২

ছাতক প্রতিনিধি
ছাতকে মদসহ নজরুল ইসলাম (২৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পুরাতন কাষ্টম ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত আশা উদ্দিনের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই   শামীম আকনজী, এএসআই নজমুল হোসেন অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল অফিসাস চয়েজ মদসহ তাকে গ্রেফতার করেন। এদিকে রবিবার বিকেলে ফয়েজ আহমদ (২৮) নামের অপর এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। এএসআই মইন উদ্দিন অভিযান চালিয়ে গনেশপুর খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করেন। তিনি একই ইউনিয়নের গনেশপুর ছড়ারপাড় গ্রামের জলাল উদ্দিনের পুত্র।

  • [১]