- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ছাতক প্রতিনিধি
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উদ্যোগে ছাতকে মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ‘মাদকমুক্ত সমাজ ও জাতি গঠন আমাদের লক্ষ্য’ প্রতিপাদ কে সামনে রেখে রং-বেরংঙের ব্যানার, প্লেকার্ড নিয়ে র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা অলিউর রহমান চৌধুরী বকুল।
এছাড়াও বক্তব্য রাখেন, মাদকদব্য নিয়ন্ত্রকের সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্ল¬াহ কাজল, সুনামগঞ্জের উপ-পরিচালক জাকির হোসেন, পরিদর্শক সোয়েব আহমদ চৌধুরী প্রমুখ।   

  • [১]