- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকের হাসনাবাদ মাদ্রাসার গরিব ও মেধাবী ছাত্রদের মাঝে দু’টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কাজী মাও. হোসাইন আহমদ (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা কালারুকা ইউনিয়নের হাসনাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে জাউয়া দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস মাও. মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে ও হাফেজ আমিমুল এহসানের        পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাও. আব্দুল কাদির, ভাইস প্রিন্সিপাল মাও. সদরুল আমিন, মাও. বদরুল আলম, মাও. ফরিদ আহমদ, মাও. ইসকন্দর আলী, মাও. আব্দুল জব্বার, মাও. আব্দুল হক, ইউপি সদস্য সদরুল ইসলাম, মাও. শওকত আলী, আরশ আলী, মাও. সালেহ আহমদ প্রমুখ। পরে শিক্ষার্থীদের কল্যাণে সভায় ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে দু’টি সেলাই মেশিন তুলে দেয়া হয়।

  • [১]