- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মাধ্যমিক শিক্ষক সমিতির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষার ফলাফলে জাউয়া সাউথ-ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ শীর্ষস্থানে রয়েছে। বৃত্তিপ্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই সাউথ-ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে শহরের ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের ২শ’৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজী ও গণিতসহ ৫টি বিষয়ে বৃত্তি পরীক্ষায় মোট ৩৩জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে
জাউয়া সাউথ-ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ ৮টি টেলেন্টপুল ও  ৮টি সাধারণ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল ৩টি টেলেন্টপুল ও  ৩টি সাধারণ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ১টি টেলেন্টপুল ও  ৬টি সাধারণ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ২টি সাধারণ, মইনপুর উচ্চ বিদ্যালয় ও এসপিপিএম উচ্চ বিদ্যালয় ১টি করে সাধারণ বৃত্তি লাভ করেছে।
বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ছাতক মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান দিগেন্দ্র কুমার তালুকদার, সচিব ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল এ তথ্য জানিয়েছেন।

  • [১]