- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মালামাল নিয়ে নৌকা ডুবি

ছাতক প্রতিনিধি
ছাতকে মুদি দোকানের ১০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে একটি কাঠবডির ইঞ্জিন চালিত নৌকা তলিয়ে গেছে। এতে আহত হয়েছে মাঝি-মাল্লাসহ নৌকায় থাকা ৪ ব্যক্তি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চরমহল্লা ইউনিয়নের চানপুর মাদ্রাসা সংলগ্ন নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
জানা যায়, দোয়ারা উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর ও শ্রীপুর বাজারের ৮ জন ভুষিমাল ব্যবসায়ীর ১০ লক্ষাধিক টাকা মুল্যের বিভিন্ন মালামাল একটি কাঠবডির ইঞ্জিন চালিত নৌকায় বোঝাই করে বুধবার সিলেটের কালীঘাট থেকে মঙ্গলপুর ও শ্রীপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সন্ধ্যায় চরমহলা ইউনিয়নের চানপুর মাদ্রাসা    সংলগ্ন বোকা নদীতে নিমজ্জিত একটি বাঁশের খুঁটির সাথে মাল বোঝাই নৌকার ধাক্কা লেগে নৌকাটি মাঝামাঝি স্থানে ফেটে যায়। এতে মুহুর্তের মধ্যে মালামালসহ নৌকাটি পানিতে তলিয়ে যায়।
শ্রীপুর বাজারের ব্যবসায়ী আব্দুল কাদির জানান, নৌকায় তারা মালামালসহ ৮ ব্যবসায়ীর ১০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল ছিল। নৌকা তলিয়ে যাওয়া সব মালামাল নষ্ট হয়ে গেছে।

  • [১]