- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মিডওয়াইফদের পরিচিতি সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেভলপিং মিডওয়াইফ প্রকল্পের আওতায় মিডওয়াইফদের এক পরিচিতি সভা মঙ্গলবার ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা  
(ভারপ্রাপ্ত) ডা. রাজিব চক্রবর্তী।
ব্র্যাকের উপজেলা ম্যানেজার শেলী রানী দাসের পরিচালনায় অনুষ্ঠিত মিডওয়াইফদের পরিচিতি সভায় বক্তব্য রাখেন, ডা. হেদায়েত হোসেন, ডা. উষাং চৌধুরী। সভায় মুল বক্তব্য রাখেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একেএম জাহিদুল হাসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক জেলা ম্যানেজার পুলক চন্দ্র সরকার মিডওয়াইফ সম্পর্কে বিস্তারিত কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন মিডওয়াইফ মনি বেগম ও সাবানা বেগম। সভায় মিডওয়াইফ সম্পর্কে বলা হয়, মিডওয়াইফ নার্সিং বিভাগের ক্ষেত্রে এটি খুবই পরিচিত নাম। কিন্তু সাধারণ ক্ষেত্রে মিডওয়াইফ একটি সর্ম্পূন নতুন বিষয়। গর্ভকালীন আগে ও পরে এবং গর্ভকালীন সময়ে ও নবজাতকের পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত সেবা প্রদানকারীর নাম মিডওয়াইফ। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের এক সভায় বাংলাদেশে ৩হাজার মিডওয়াইফ সৃষ্টির কথা বলেছিলেন। স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোদনক্রমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ৬শ মিডওয়াইফ প্রস্তুত করতে সক্ষম হয়েছে। দেশের ৭টি কেন্দ্রের মাধ্যমে এরা কাজ শুরু করেছে। নিজেদের কমিউনিটির মধ্যেই মিডওয়াইফরা দক্ষতার সাথে মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে। দুটি কেন্দ্রের মাধ্যমে সিলেট বিভাগে কাজ শুরু করা হয়েছে। এর মধ্যে ছাতকে রয়েছে ৪জন দক্ষ মিডওয়াইফ। মেধাবীদের বাচাই করে ৩বছর মেয়াদী কোর্স সম্পূর্ন বিনা খরচায় শেষ করে দক্ষ মিডওয়াইফ প্রস্তুত করছে ব্র্যাক বিশ্বাবদ্যালয়। ছাতকে মাছুমা বেগম চরমহল্লা ইউনিয়ন, মনি বেগম ও হেনী ইসলামপুর ইউনিয়ন ও সাবানা বেগম গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন। প্রতিটি ইউনিয়নে দু’জন করে মিডওয়াইফ দায়িত্ব পালন করবে।    

  • [১]