- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মুক্তিযোদ্ধাদের জঙ্গি বিরোধী মিছিল

ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নুরুল মুমিন।
জঙ্গিবাদ বিরোধী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার মকসুদ মিয়া, সহকারী কমান্ডার আব্দুল মজিদ।
বক্তব্য রাখেন, ছাতক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, শাহাব উদ্দিন, পৌর কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব পিয়ারা মিয়া, কবির উদ্দিন লালা, নিজাম উদ্দিন বুলি, সিরাজ উদ্দিন, আব্দুল কাইয়ুম, লাল মিয়া, আলকাছ আলী, ফখর উদ্দিন, আব্দুল খালিক, মহেন্দ্র কুমার বিশ্বাস, তালেব আলী, খলিলুর রহমান, আব্দুল আজিজ, সুরুজ মিয়া, আলতাব আলী, কিরেন্দ্র কুমার দাস, আজব আলী, ফারুক আহমদ, ইন্তাজ আলী, কাচা মিয়া, আবু তাহের, মন্তাজ মিয়া, ময়না মিয়া প্রমুখ।

  • [১]