ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধা সনজিৎ দে সনু (৬০)’র রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক কেন্দ্রিয় শ্বশ্মানঘাটে রাষ্ট্রীয় মর্র্যাদা শেষে মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মুক্তিযোদ্ধা সনজিৎ দে সনু শহরের তাঁতিকোনা এলাকার মৃত অমৃকা দের পুত্র। মঙ্গলবার ভোরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, ১পুত্র, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার
রহমান তোতা মিয়া, ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর কমান্ডার অজয় ঘোষসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।