ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ইসলামপুর ইউনিয়নের ছৈদাবাদ গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা ও যানাজা শেষে পঞ্চায়েতি কবর স্থানে মুক্তিযোদ্ধা লস্কর আলী (৭৫)’র দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৮ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা লস্কর আলী ছৈদাবাদ গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র। শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। শনিবার দুপুর ১টায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির ও ছাতক থানার এসআই মঈন উদ্দিন।