- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে যথাযোগ্য মযার্দায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ছাতক প্রতিনিধি
ছাতকে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন, ছাতক পৌরসভা ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করে। প্রত্যুষে মাধবপুর শিখা সতের স্মৃতিসৌধে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে মুহিবুর রহমান মানিক এমপি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন। একই সাথে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, সহকারী সিনিয়র পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় কুমার মল্লিকের নেতৃত্বে ছাতক থানা, মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন সংগঠন শিখা সতের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে পৌর পরিষদের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন। একই সাথে উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। এ ছাড়া শিখা সতের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন সংগঠনের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের নেতৃত্বে ছাতক প্রেসক্লাব সহ ছাতক সরকারী ডিগ্রি কলেজ, সরকারী টেকনিকেল স্কুল ও কলেজ, ফায়ার সার্ভিস, হোটেল মালিক সমিতি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টুবাবুর মাঠ) জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি। পরে মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের বিএনসিসি দলের কুচকাওয়াজ প্রদর্শন শেষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী পুলিশ সুপার রনজয় কুমার মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবাক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন—অর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম প্রমুখ। এসময় সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক—শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]