- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় রোপণ যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের মল্লিকপুর ও মাছুখালী এলাকার ৪০ শতক জমিতে রোপণ যন্ত্রের সাহায্যে বিনা-৭ ধানের চারা রোপণ করা হয়। পরে    
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত মাঠ দিবসের সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেব মাহমুদ, শামীমুর রহমান চৌধুরী, এনামুল ইসলাম পারভেজ, কৃষক ফয়জুল কবির লাকি, মোবারক হোসেন, আব্দুল কদ্দুছ, আব্দুস সহিদ, জাহির আলী, সালেক আহমদ, আব্দুন নুর, মোশাহিদ আলী, আছকির আলী, সোনাফর আলী প্রমুখ।

  • [১]