- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে যাত্রীবাহী বাস উল্টে ৪০ যাত্রী আহত

ছাতক প্রতিনিধি
ছাতক-সুনামগঞ্জ সড়কে বাস উল্টে চালক-হেলপারসহ ৪০ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের তকিরাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী যাত্রীবাহী একটি যাত্রীবাহী বাস (নং-মৌলভীবাজার জ-০৪-০০৮২) অপর একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসে থাকা সকল যাত্রীই গুরুতর আহত হয়।     স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত বাসযাত্রীদের একজন আব্দুর রহিম (৪৫) সুনামগঞ্জের ভাতেরটেক এলাকার বাসিন্দা। তাকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তাৎক্ষণিক আর কারো নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি  হাইওয়ে পুলিশ আটক করেছে।

  • [১]