ছাতক প্রতিনিধি
ছাতকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টান্যাশনাল রেজিষ্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত হওয়ায় শহরে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের সুনু মিয়া চৌধুরী মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা
যুবলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু বক্কর রাজার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এইচ এম আরজ আলী, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফজল ও যুবলীগ নেতা কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সভাপতি সুহেল মাহমুদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি লায়েক মিয়া, আব্দুল মুকিত চৌধুরী লাভলু, সীতাব আলী, নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজিল হোসেন বাবুল মেম্বার, আজির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শাহ আরজ মিয়া, প্রচার সম্পাদক কাওসার আহমদ, ত্রান বিষয়ক সম্পাদক বিশ্বজিত ঘোষ, মকসুদুল হাসান আতর মেম্বার, সুলতান মিয়া মেম্বার, যুবলীগ নেতা সোলেমান মিয়া, সাইদুল ইসলাম, সুমন চৌধুরী, মহিন উদ্দিন, বদর উদ্দিন, ছালিম আহমদ চৌধুরী লাহিন, পাবেল আহমদ, শুভ চৌধুরী, রাসেল চৌধুরী, প্রমুখ।