ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা যুবলীগ সভাপতির পদ থেকে সাইফুর রহমান চৌধুরীর পদত্যাগ করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উপজেলা যুবলীগের কর্মীসভা শহরের এসএম চৌধুরী সুপার মাকের্টে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু বক্কর রাজার সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক এইচএম আরজ আলী ও দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফজলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তারা বলেন, যুবলীগের ছাতক উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি দোলোয়ার মাহমুদ জুয়েল বকস, লায়েক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী, মাহবুব মিয়া, পৌর যুব লীগের আহবায়ক সুহেল মাহমুদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন আজির, সাংস্কৃতিক সম্পাদক শাহ আরজ মিয়া, প্রচার সম্পাদক কাউসার আহমদ, সহ-দপ্তর সম্পাদক লিমন মিয়া, সহ-সম্পাদক কবির উদ্দিন, ত্রাণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, যুবলীগ নেতা মনির উদ্দিন, মিনহাজুর রহমান তাপস, লোকমান হোসেন, উপ-সম্পাদক মুসলিম উদ্দিন রুপু, কালারুকা ইউনিয়ন যুবলেিগর সভাপতি ছাব্বির আহমদ, সাধারণ সম্পাদক ফজলু মিয়া, জাউয়াবাজার ইউপি আহবায়ক সাহেদুর রহমান সাদ, ইসতাকুর রহমান তানভির প্রমুখ।
কর্মী সভায় উপজেলা যুবলীগ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ ৩ জনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিস্কার করা হয়েছে।
সভা শেষে সাইফুর রহমান চৌধুরী খোকনের সাথে সাক্ষাত করতে বাগবাড়িস্থ তার নিজ বাসভবনে গিয়ে পদত্যাগ প্রত্যারের দাবি জানান যুবলীগ নেতৃবৃন্দ।